বেরোবিতে আউটকাম বেসড এডুকেশন বিষয়ক কর্মশালার সমাপ্তি

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
২২ মে, ২০২৫ ৮:০৩ পিএম
শেয়ার করুন:
বেরোবিতে আউটকাম বেসড এডুকেশন বিষয়ক কর্মশালার সমাপ্তি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দুই দিনব্যাপী ‘আউটকাম-বেসড এডুকেশন: এ প্যাথওয়ে টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বর্তমান যুগের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে আউটকাম বেসড এডুকেশন (ওবিই) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে ওবিই ভিত্তিক কারিকুলাম প্রণয়ন অপরিহার্য।” তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ বিষয়ে সক্রিয়ভাবে অংশ নিতে আহ্বান জানান।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ-এর অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. রহমতুল্লাহ। তিনি আউটকাম বেসড এডুকেশনের প্রেক্ষাপট, লক্ষ্য-উদ্দেশ্য ও সম্ভাবনার দিকসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।

এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন এবং ওবিই পদ্ধতির কার্যকর বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।