এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সিটি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদ খানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটে কলেজের সামনের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ছাত্রদলের অভিযোগ, যুবলীগের সন্ত্রাসীরা রাশেদ খানের উপর হামলা চালায়। এর প্রতিবাদ এবং হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুর সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ আহাম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ফরিদপুর সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জুয়েল খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম আহমেদ হৃদয়, সরকারি ইয়াসিন কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন, ফরিদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ শেখ এবং ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি নাজমুস সাকিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, "ফরিদপুর সিটি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদ খানের উপর যুবলীগের সন্ত্রাসী হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাশেদ খানকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। আমরা অবিলম্বে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।