এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পিরোজপুরের ০৫জন শহীদ সহ দেশের সকল শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (০১আগস্ট) সকাল ৯টায় শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ও আহতদের পরিবারবর্গ, আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধারা, রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সচেতন নাগরিকবৃন্দ।
জুলাই যোদ্ধা পিরোজপুরের সভাপতি কাজী মোঃ আবু হানিফের সভাপতিত্বে ও সদস্য সচিব তাহমীদ আল নাসীব এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক,স্থানীয় সরকার) মোঃ সাখাওয়াত হোসেন, পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি মোঃ জহিরুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা সেক্রেটারি মো. মনজুরুল হাসান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল করিম শামিমের প্রতিনিধি, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি-চারন করেন এবং গণতন্ত্র,ন্যায়বিচার ও অধিকারভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, "এই আন্দোলন ছিল গণমানুষের অধিকারের পক্ষে একটি ঐতিহাসিক জাগরণ। শহীদদের ত্যাগ আমাদের সামনে এগিয়ে চলার প্রেরণা। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এই কথাটিকে মনেপ্রাণে বিশ্বাস করে আমরা সবাই যেন একত্রে মিলেমিশে স্বাধীন দেশকে রক্ষা করতে পারি। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
আন্দোলনের অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের সুনির্দিষ্ট স্বীকৃতি ও ‘জুলাই সনদ’ প্রণয়নের দাবি জানান। একইসাথে আন্দোলন কারীদের বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধের আহ্বান জানানো হয় এবং সহযোগিতা ও সংহতির পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।
শহীদ পরিবারের সদস্যরা অশ্রু চোখে স্বজন হারানোর শোক প্রকাশ করেন। যারা এই হত্যাকাণ্ডের জড়িত তাদেরকে উপযুক্ত বিচারের দাবি করেন। অনুষ্ঠানের শেষাংশে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুন, ২০২৬
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।