এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর সাপাহার সীমান্ত থেকে সিরাজুল ইসলাম (৪২) নামে এক রাখাল যুবক কে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ আটক করেছেন। তিনি উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে বিএসএফ সদস্যরা তাকে ভারতের অভ্যন্তরে আদাতলা সীমান্তের ৪৪/১এস পিলার এলাকা থেকে আটক করে নিয়ে যায়। আটক সিরাজুলের স্ত্রী এজেলা খাতুন জানান, মঙ্গলবার দিবাগত রাতে সিরাজুল অন্যদের সাথে সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। রাত ৩টার দিকে তারা গরু নিয়ে ৪৪/১এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল জওয়ানরা তাদের পিছু ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও সিরাজুল ইসলাম বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন। এবিষয়ে নওগাঁ ১৬বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্ণেল সাদিকুর রহমান জানান বিষয়টি অবগত হয়েছেন এবং আটক যুবককে ফেরতের ব্যাপারে প্রক্রিয়া চলছে।
নভেম্বর ২৫, ২০২৪
এপ্রিল ১১, ২০২৫
মার্চ ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।