এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টাইফয়েড টিকাদার ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, ইপিআই টেকনোলজিস্ট এবিএম আনিসুল হক।
উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, এই টিকা স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাচ্চাদের নিরাপত্তার জন্য টিকা প্রদান করতে হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইশতিয়াক আহমেদ জানান, উপজেলার ১২০ টিকাদান কেন্দ্রে টিকাদান চলমান থাকবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা রয়েছে ১৩ হাজার ৩০৮জন শিক্ষার্থী ও কমিউনিটি পর্যায় ৬ হাজার ৫৫৯ জন শিশু। কাউখালী উপজেলায় মোট টার্গেট রয়েছে ১৯ হাজার ৮৬৭ জন বিভিন্ন বয়সের শিশু। এই টিকাদান শিক্ষা প্রতিষ্ঠানে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ও কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা প্রদান করা হইবে।
সেপ্টেম্বর ২৯, ২০২৫
অক্টোবর ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ১৬ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৬ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৬ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ১৬ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।