এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পিরোজপুর জেলা ইউনিট সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে আইনজীবী ফোরাম পিরোজপুর জেলা ইউনিটের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এ্যাড. নিজাম উদ্দিন সরদারের সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাড. আকরাম আলী মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এলিজা জামান। এছাড়া অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, এ্যাড. আবুল কালাম আকন, এ্যাড. সৈয়দ সাব্বির আহমেদ, প্রেসক্লাব সভাপতি এ্যাড. এস এম রেজাউল ইসলাম শামীম, এ্যাড. ওয়াহিদ হাসান বাবুসহ আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং আগামী আন্দোলন-সংগ্রামে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আইনজীবী ফোরামের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আশা প্রকাশ করেন তারা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।