এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে এক সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই সমাবেশ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি তার বক্তব্যে বলেন, "শান্তি ও সম্প্রীতির বিকাশে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে।" একটি সুশীল ও উন্নত সমাজ গঠনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "আমাদের সম্মিলিত প্রচেষ্টাই এলাকায় শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করতে পারে।"
আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।
এছাড়াও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রানীনগর উপজেলার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু আনাছ, এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গও অংশগ্রহণ করেন। এদের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান প্রাং, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আসাদুল্লাহ আল গালিব এবং ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মোমিন-সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।