এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।
সভাপতির বক্তব্যে মো. নূরে আলম সিদ্দিক শিক্ষকদের অঙ্গীকার ও দায়িত্বশীল ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, "শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই তারা সুশিক্ষিত হয়ে উঠবে।" শিক্ষকদের সমাজের চালিকাশক্তি হিসেবে অভিহিত করে তিনি আরও বলেন, "শিক্ষকরাই আগামী প্রজন্মকে সঠিক পথের দিশা দেখান।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হেনা মোস্তফা কামাল, কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব, রাণীনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সাইয়েদা পারভীন সাকিলা, আত্রাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার সরকার এবং সুতরানা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আসাদুর রহমান। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষকদের মর্যাদা ও গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাদের অবদান তুলে ধরেন।
এপ্রিল ৩০, ২০২৪
জুলাই ৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।