অভিজিৎ আটক, দিল্লিতে সিজেপির বিক্ষোভে নেতৃত্ব দেবেন অজিঙ্কা শিন্ডে

অনলাইন ডেস্কঃ
১০ অক্টোবর, ২০২৬ ৪:৫৮ পিএম
শেয়ার করুন:
অভিজিৎ আটক, দিল্লিতে সিজেপির বিক্ষোভে নেতৃত্ব দেবেন অজিঙ্কা শিন্ডে

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ তিন শীর্ষ নেতাকে পুলিশ আটক করার পর কর্মসূচির হাল ধরতে যাচ্ছেন দলটির সাংগঠনিক ইনচার্জ অজিঙ্কা শিন্ডে। 

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দলটির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

এর আগে গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করে ধারণ করা এক ভিডিও বার্তায় বিক্ষোভের নেতৃত্ব নিয়ে কথা বলেছিলেন অভিজিৎ দীপক। সেখানে তিনি স্পষ্ট জানান, তিনি নিজে এবং দলের অপর দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক হলে কর্মসূচির নেতৃত্বে থাকবেন অজিঙ্কা শিন্ডে।

জানা গেছে, যন্তর মন্তরে কর্মসূচি শুরুর আগেই দিল্লি বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ। ভারতের ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। শীর্ষ নেতাদের আটকের পরও কর্মসূচি প্রত্যাহার না করে তা চালিয়ে নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে দলটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।