এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পাঠদান চলাকালে শ্রেণিকক্ষে হঠাৎ ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে গত ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়লে ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় যথারীতি পাঠদান শুরু হয়। এর প্রায় এক ঘণ্টা পর বেলা ১১টার দিকে নবম শ্রেণির দুই ছাত্রী হঠাৎ অচেতন হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই অন্যান্য শ্রেণিকক্ষের আরও বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থতা বোধ করতে থাকে এবং কয়েকজন জ্ঞান হারায়। এতে পুরো বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় অসুস্থদের দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দুপুর ২টা পর্যন্ত একে একে ২১ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে সুমাইয়া (১৪), রিহান (১২), সাকিব (১২), ছায়েম (১৩), আরক দেবী (১৪), আরাফাত হোসেন (১৪), লাইজু (১৩), ঐশী (১৩) ও ফরিদা আক্তার (১৩)-এর নাম জানা গেছে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আশ্চার্য বলেন, "দুপুর পর্যন্ত ২১ শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হলে তাদের ভর্তি করা হয়। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে আসা একজন অভিভাবক এবং হাসপাতালের এক স্টাফও অসুস্থবোধ করায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন বলেন, "ক্লাস চলাকালীন হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। পরবর্তীতে আরও কয়েকজন অসুস্থ হলে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সপ্তাহের ব্যবধানে এমন ঘটনার পুনরাবৃত্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।"
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, বর্তমানে সব শিক্ষার্থী আশঙ্কামুক্ত রয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রেণিকক্ষে এক ধরণের ঝাঁজালো গন্ধ ছিল। তবে ঠিক কী কারণে শিক্ষার্থীরা হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আগস্ট ২৪, ২০২৪
জুলাই ৫, ২০২৬
ফেব্রু ৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আইন আদালত | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।