ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে ১৬ অক্টোবর দুর্গাপূজা ও ৮ নভেম্বর কালীপূজা অনুষ্ঠিত হবে

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে ১৬ অক্টোবর দুর্গাপূজা ও ৮ নভেম্বর কালীপূজা অনুষ্ঠিত হবে

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে শারদীয় দুর্গাপূজা ও শ্রীশ্রী শ্যামা (কালী) পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এছাড়া আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীশ্রী কালীপূজা।

আশ্রমের সম্পাদক স্বামী সুরবরানন্দ পূজার নির্ঘণ্ট ও বিস্তারিত সময়সূচি সম্পর্কে জানান:

১৬ অক্টোবর (শুক্রবার): সকাল ৬টায় দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজা এবং বিকেল ৫টায় দেবীর বোধন ও অধিবাস।
১৭ অক্টোবর (শনিবার): শ্রীশ্রী দুর্গাদেবীর ষষ্ঠী পূজা, দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
১৮ অক্টোবর (রবিবার): মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হবে। 
১৯ অক্টোবর (সোমবার): মহাষ্টমী পূজা, সন্ধিপূজা এবং পূজার অন্যতম প্রধান আকর্ষণ ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত হবে।
২০ অক্টোবর (মঙ্গলবার): মহানবমী পূজা অনুষ্ঠিত হবে।
২১ অক্টোবর (বুধবার): বিজয়া দশমী পূজা, পূজা সমাপন ও দর্পণ বিসর্জন। পরবর্তীতে বিকেল ৫টায় প্রতিমা নিরঞ্জন ও ভক্তদের মাঝে শান্তিজল বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের।

কালীপূজার সময়সূচি:  
শারদোৎসবের পর আগামী ৮ নভেম্বর (রবিবার) রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী শ্যামাপূজা (কালীপূজা)। ওই দিন রাত ৯টা থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের চিকিৎসা সেবাকেন্দ্রে সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীদের জন্য অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত স্বল্পমূল্যে উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হয়ে থাকে। 

আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে আসন্ন দুর্গোৎসব ও কালীপূজার প্রতিটি আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্ত ও শুভানুধ্যায়ীকে পরিবার-পরিজনসহ উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।