এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন সিকদারকে পথরোধ করে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে তাঁর স্ত্রী রেশমি বেগম বাদী হয়ে চিহ্নিত তিন মাদক কারবারির বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন—উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা এলাকার রহমান মারামত, রাজু সিকদার ও সিরাজ সিকদার।
স্থানীয় বাসিন্দা ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উত্তর শিহিপাশা গ্রামে অভিযুক্তদের বেপরোয়া মাদক কারবারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। প্রতিদিন সন্ধ্যা হলেই তাদের নিয়ন্ত্রণে এলাকায় ইয়াবার জমজমাট আসর বসে। মাদক মামলায় পুলিশের হাতে একাধিকবার গ্রেপ্তার হয়ে জেল খাটলেও জামিনে বেরিয়ে এসে তারা পুনরায় মাদক ব্যবসা শুরু করে।
সম্প্রতি এই মাদক কারবারিদের অত্যাচার থেকে রেহাই পেতে এলাকাবাসী আগৈলঝাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মাদক কারবারিরা। এর জের ধরে শনিবার সন্ধ্যায় উত্তর শিহিপাশা গুপ্তেরহাট বাজারের মোসাই খানের দোকানের সামনে শ্রমিক দল নেতা লিটন সিকদারের পথরোধ করে অভিযুক্ত রহমান, রাজু ও সিরাজ। এ সময় তারা লিটন সিকদারকে মারধরের চেষ্টা চালায় এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনার পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে চিহ্নিত এসব মাদক কারবারিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। শ্রমিক দল নেতাকে হুমকির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।