এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি এবং আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে সংঘটিত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য খতিয়ে দেখতে ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৭০তম সভার সিদ্ধান্তের আলোকে এ কমিটি গঠিত হয়।
অফিস আদেশে বলা হয়েছে, জুন ২০১৫ থেকে মে ২০২৪ পর্যন্ত সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদোন্নয়ন, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে এ কমিটি। তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গঠিত তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সদস্য-সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—নোবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক আল-আমিন, নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য ও নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একজন উপযুক্ত প্রতিনিধি।
প্রশাসন সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি নির্ধারিত সময়সীমার মধ্যে হওয়া বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া, আর্থিক লেনদেন ও প্রশাসনিক সিদ্ধান্তগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করবে।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে নোবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তামজিদ হোছাইন চৌধুরী বলেন, “রিজেন্ট বোর্ডের ৭০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিগত সময়ে ঘটে যাওয়া সার্বিক অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে এ কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তীতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অক্টোবর ২৫, ২০২৫
এপ্রিল ৮, ২০২৪
জুন ১৯, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।