এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ফরিদপুরের নগরকান্দায় এক ব্যতিক্রমী মাদকবিরোধী নৌযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে একটি সচেতনতামূলক র্যালি শেষে বেলা ১১টায় নগরকান্দা বাজারের কুমার নদ ব্রিজসংলগ্ন ট্রলারঘাট থেকে বর্ণাঢ্য এই নৌযাত্রা শুরু হয়। নৌযাত্রাটি কুমার নদ হয়ে পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার উজানি পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় একই পথে নগরকান্দায় এসে শেষ হয়।
নৌযাত্রায় নেতৃত্ব দেন নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন।
এ ছাড়া সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, শফিকুল ইসলাম মন্টু, সাংবাদিক নাসিরসহ নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
নৌযাত্রাকালে তরুণ প্রজন্মকে মাদকের মরণফাঁদ থেকে দূরে রাখতে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়া হয়। পুরো যাত্রাপথে নদীপাড়ের সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল ও অংশগ্রহণকারীদের মাঝে উৎসবমুখর উদ্দীপনা দেখা যায়।
আয়োজকেরা জানান, সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রিপোর্টার্স ক্লাবের এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সার্বিকভাবে অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে মাদকবিরোধী এ নৌযাত্রাটি সফলভাবে সম্পন্ন হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।