এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ পাঁচ বছর ধরে লড়ছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। প্রথম দফায় ক্যানসারজয়ী এই অভিনেত্রী আবারও এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। দ্বিতীয়বারের মতো তার শরীরে ক্যানসার (হাই-গ্রেড ম্যালিগন্যান্ট) শনাক্ত হয়েছে; এবার তিনি আক্রান্ত হয়েছেন ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যানসারে।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন বার্তার মাধ্যমে শারীরিক অবস্থা ও নতুন করে চিকিৎসা শুরুর কথা জানান সামিয়া আফরিন।
ফেসবুক পোস্টে তিনি জানান, প্রায় তিন মাস আগে স্বাস্থ্য পরীক্ষায় দ্বিতীয়বারের মতো তার শরীরে ম্যালিগন্যান্ট ধরা পড়ে। এরপর দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানান এটি ‘হাই-গ্রেড কার্সিনোমা’, যার কারণে বর্তমানে তাকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
সামিয়া আফরিন লেখেন, *“গত পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি। প্রথমবার কেমো নিতে হয়নি, ইমিউনোথেরাপির মাধ্যমেই চিকিৎসা চলেছিল। তাই এবারের অভিজ্ঞতা আমার কাছে কিছুটা অন্যরকম।”*
কেমোথেরাপির প্রভাবে চুল পড়ে যাওয়ার শঙ্কায় ভেঙে না পড়ে ইতিবাচক মানসিকতা নিয়েই পরিস্থিতিকে মেনে নিয়েছেন এই অভিনেত্রী। নিজের মনোবল শক্ত রাখতে তিনি আগেই নতুন হেয়ারকাট করিয়েছেন। নিজের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে তিনি বলেন, *“ডাক্তার বলেছেন কেমোর কারণে চুল পড়ে যেতে পারে। তাই মন খারাপ না করে বিষয়টি স্বাভাবিকভাবেই মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই আসল। তাই চুল পড়ার আগেই নিজের নতুন লুকটিকে উদযাপন করে নিজেকেই কিছুটা অনুপ্রাণিত করতে চেয়েছি।”*
ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরে সবার কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, *“এই লড়াইটা কতটা কঠিন, কেবল যারা এর মধ্য দিয়ে গেছেন তারাই জানেন। আমি চাই না আমার কাছের কাউকে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হোক। সবাই দোয়া করবেন, আগেরবারের মতো এবারও যেন সাহস ও শক্তি ধরে রাখতে পারি এবং দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি।”*
উল্লেখ্য, এর আগে ২০২২ সালে সামিয়া আফরিনের শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়েছিল। দীর্ঘ দুই বছর চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের গল্প সবার সামনে তুলে ধরেন। এরপর থেকে ক্যানসার আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে একটি ফাউন্ডেশনের হয়েও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।
এপ্রিল ২৫, ২০২৬
জুলাই ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।