এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। আর মাঠের গ্যালারিতে বসে চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই বিদায় বেশ রসিয়ে উপভোগ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে সরাসরি ম্যাচটি দেখেন তিনি। ব্রাজিলের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
মেহজাবীন চৌধুরী যে আর্জেন্টিনার কট্টর সমর্থক, তা তাঁর ভক্তদের সবারই জানা। তাই ম্যাচ শুরুর আগে থেকেই ব্রাজিলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খুনসুটি শুরু করেন তিনি। স্টেডিয়ামের গ্যালারি থেকে নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে মেহজাবীন লেখেন, “ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।”
খেলা চলাকালেও ভক্তদের সঙ্গে হাস্যরসে মেতে ওঠেন তিনি। আরেকটি পোস্টে তিনি লেখেন, "তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।”
ম্যাচের দিন লাল রঙের টপস ও সবুজ রঙের স্কার্ট পরে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মেহজাবীন। এ সময় গ্যালারিতে তাঁর হাতে বাংলাদেশের জাতীয় পতাকাও দেখা যায়।
অবশেষে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেলেসাওরা। ম্যাচ শেষ হতেই গ্যালারিতে উল্লাসে মেতে ওঠেন মেহজাবীন। পরে স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের খেলোয়াড়দের জয় উদযাপনের একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, “বাই বাই ব্রাজিল।”
আগস্ট ১৯, ২০২৬
জুলাই ২৯, ২০২৬
জুলাই ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এশিয়া | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।