এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষা এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্রতিষ্ঠান পরিচালনায় প্রধান শিক্ষকদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজোয়ানা আফরিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুর রহমান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা চুন্নু ফকির।
এছাড়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাধন কুমার সাহা চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন, জাহিদ হোসেন মোল্লা, অসীম কুমার দাসসহ শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।