এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি শুকনা গাঁজাসহ মিতা কর্মকার (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন তার স্বামী বীরেন কর্মকার (৪৮)।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের ঘাটকৈর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মান্দা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘাটকৈর গ্রামে নিজ বাড়িতে গাঁজা মজুত রেখে কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সোয়া ১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বসতবাড়ির দক্ষিণ দুয়ারী শয়নকক্ষের খাটের নিচে লুকিয়ে রাখা একটি হলুদ প্লাস্টিকের বস্তা উদ্ধার করে পুলিশ। পরে বস্তাটির ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬ কেজি শুকনা গাঁজা জব্দ করা হয়। এ সময় মিতা কর্মকারকে হাতেনাতে আটক করা হলেও তার স্বামী দ্রুত পালিয়ে যান।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মিতা কর্মকার ও তার স্বামী বীরেন কর্মকার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা নিজ বাড়িতে গাঁজা মজুত রেখে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন।
মান্দা থানা পুলিশ জানায়, এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার মিতা কর্মকারকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং পলাতক বীরেন কর্মকারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।