আত্রাইয়ে ইউএনও'র বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে বিভিন্ন দফতরের চিত্র

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Mar 3, 2026 - 16:20
Mar 3, 2026 - 16:20
আত্রাইয়ে ইউএনও'র বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে বিভিন্ন দফতরের চিত্র

নওগাঁর আত্রাই উপজেলা ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত।দীর্ঘ সময় এ উপজেলায় ইউএনও শূন্য ছিল। অনেক প্রতিক্ষার পর ২০২৫ সালের ৮ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে শেখ মো.আলাউল ইসলামের যোগদানের পর তার দক্ষতায় ক্রমান্বয়ে পাল্টে যাচ্ছে বিভিন্ন দফতরের চিত্র।এই উপজেলাকে নতুনভাবে ঢেলে সাজিয়েছেন সরকারের মাঠ প্রশাসনের এই কর্মকর্তা।

অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কর্মকাণ্ডে ফিরে এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা। জনসেবার মানও বেড়েছে। প্রশাসনিক কাঠামো হয়েছে অত্যন্ত শক্তিশালী। দীর্ঘদিনের নানান অনিয়ম ও দুর্নীতির বেড়াজাল ছিন্ন করে আত্রাই একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাওয়া বর্তমান উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম।

তিনি অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আত্রাই উপজেলার সব অফিসের সেবার ব্যাপারে তিনি খুব সোচ্চার থাকেন এবং সব বিভাগের সঙ্গে সুন্দর সমন্বয় সাধন করেন। প্রত্যেক বিভাগের কর্মকর্তাদের কাছে তিনি একজন সৎ ও আদর্শ কর্মকর্তা হিসেবে পরিচিত।

তার বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মকাণ্ডের জন্য সব পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে খুবই পছন্দ করেন। শিক্ষায় এনেছেন ব্যাপক গতিশীলতা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে ব্যাপক গুরুত্বারোপ করেন তিনি। তিনি যোগদানের পরে দীর্ঘদিনের সমস্যা উপজেলা পরিষদ মাঠ সংস্কার।উপজেলা চত্বরে লাইটিং ব্যবস্থা সহ বেশ কিছু উন্নয়ন মূলক কাজের পাশাপাশি মানবিক ভাবে ও উদারতার পরিচয় দিয়েছেন ইউএনও শেখ মো.আলাউল ইসলাম। 

ত্রিশ বছর সাজা ভোগী উপজেলার রাহেলা বেগম ও ফুটবলার তানভির কে আর্থিক সহায়তা প্রদান করে উপজেলার মানুষের কাছে এক মানবিক ইউএনও হিসেবে পরিচিত হয়েছেন তিনি।

অরক্ষিত উপজেলায় যোগদান করার কয়েক মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ভাবে সম্পন্ন করেন।

নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ ভাবে মাটি পরিবহন করায় মামলা জরিমানা সহ ভেকু জব্দ করেন।

উপজেলার সামগ্রিক সেবার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা মো.খয়বর আলী মন্ডল, রেজুয়ান আব্দুল মালেক, মিজানুর রহমান,মনোয়ার হোসেন প্রমুখ বলেন, ইউএনও শেখ মো. আলাউল ইসলাম অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। এতে উপজেলার জন্য দীর্ঘদিনের ভোগান্তি যেমন কমেছে,তেমনি আইন শৃঙ্খলাও ফিরে এসেছে। 

তারা আরও জানান, একজন সরকারি কর্মকর্তাকে বন্ধের দিনও অফিসে এসে পাওয়া যায়। এর চেয়ে বড় সেবা আর হতে পারে না। উপজেলার যেকোনো সমস্যা তিনি তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করেন। এই উপজেলার উন্নয়নে তার মতো অফিসার প্রয়োজন আছে।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো.আলাউল ইসলাম বলেন, ইউএনওর দায়িত্ব পেয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, সুধীজন,সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় তৃণমূল পর্যায় কাজ করতে সহজ হয়েছে। তাছাড়া দীর্ঘদিনের অনিয়মকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা ও সাধারণ মানুষের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার চেষ্টা করছি। সার্বিক বিষয়ে বলতে গেলে ইউএনও হিসেবে এগুলো আমার দায়িত্ব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow