এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশীয় প্রজাতির মাছ এবং জলজ বাস্তুসংস্থান সংরক্ষণের লক্ষ্যে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বালাশিয়া এলাকায় অবৈধ ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
অভিযানে নদী ও জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকার ২১০ থেকে ২২০টি অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন, ছোট মাছের বেঁচে থাকা এবং জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব জালের কারণে নদী-নালা ও জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি দেশীয় মৎস্যসম্পদেরও ব্যাপক ক্ষতি হয়।
মৎস্য বিভাগ আরও জানায়, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে জেলেদের সচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
ফেব্রু ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।