এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে টাউন হল সভার আয়োজন করেছে র্যাব-৮, বরিশাল।
সোমবার (২৭ জুলাই) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত এ সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক অবক্ষয় প্রতিরোধ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মো.আশিক ইকরাম সৌরভ, র্যাব-৮ সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা), পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষক, অভিভাবক, ইমাম, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদকাসক্তি, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার সমাজের জন্য উদ্বেগজনক। এসব অপরাধ মোকাবিলায় শুধু আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতাই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত সচেতনতাও প্রয়োজন।
উন্মুক্ত মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, তরুণদের বিভিন্ন ঝুঁকি এবং সামাজিক সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন। তারা এ ধরনের সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
সভা শেষে র্যাব-৮, বরিশালের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের মতে, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে অপরাধপ্রবণতা কমিয়ে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।
সেপ্টেম্বর ২৫, ২০২৫
এপ্রিল ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ১২ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।