এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার সরদারপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ডিবির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জাহাঙ্গীর হোসেন (৪০) ও দেলোয়ার সরদার (৪২) নামে দুজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের ৭/৮ জন সহযোগী পালিয়ে যায়।গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১১ ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করলে পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ভাণ্ডারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আটক দুইজনসহ পলাতক দের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই আতিকুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
আগস্ট ১৬, ২০২৬
এপ্রিল ২৬, ২০২৫
আগস্ট ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।