এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আগৈলঝাড়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম নিপু।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে অবস্থিত এনসিপির কার্যালয়ে পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে তাকে মনোনয়ন প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সচিব এসএম সাইফ মোস্তাফিজ, সংগঠক মো. রফিকুল ইসলাম কনক, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, জেলার যুগ্ম সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, সদস্য সাবিত হোসেন শান্ত এবং বরিশাল মহানগরের সংগঠক সৈয়দ মোরশেদ মাহিমসহ আরও অনেকে।
মনোনয়ন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে মানবকণ্ঠকে মাজহারুল ইসলাম নিপু বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরও দেশের সাধারণ মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। অসহায় ও খেটে খাওয়া মানুষ বারবার শোষণের শিকার হয়েছেন বলে উল্লেখ করে তিনি জানান, তারা শাসক নয়, বরং সেবক হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চান। এজন্য তিনি বরিশাল-১ আসনের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া, আশীর্বাদ ও মূল্যবান ভোট প্রার্থনা করেন।
উল্লেখ্য, একই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন, জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ রাসেল সরদার মেহেদী। ফলে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২২ আগস্ট, ২০২৬
মাগুরা | ২২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।