এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সঙ্গে তাদের সহযোগিতা আরও জোরদার করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও জানান, ইরান ছাড়াও উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে মস্কো তাদের সামরিক সমন্বয় দিন দিন বাড়িয়ে চলেছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রেসিডেন্ট এসব দাবি করেন। সংবাদসংস্থা আল জাজিরা এ খবর জানিয়েছে।
সাক্ষাৎকারে জেলেনস্কি সতর্ক করে বলেন, রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া প্রায় ৩০ হাজার সেনা পাঠাতে পারে। অন্যদিকে, ইরানের কাছ থেকে রাশিয়া নতুন করে বিপুল পরিমাণ অতিরিক্ত ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম পেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেনের ওপর ইরান সরাসরি কোনো হামলা চালাতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, রাশিয়াকে ক্রমাগত অস্ত্র সরবরাহের মাধ্যমে তেহরান ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, “আমরা তাদের (ইরানকে) কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। কারণ শুরু থেকেই ইউক্রেনের পক্ষ থেকে কোনো ধরনের উসকানি বা পদক্ষেপ না থাকা সত্ত্বেও ইরানিরা রাশিয়ার হাতে অস্ত্র তুলে দিয়েছিল।”
বিশ্বজুড়ে নতুন কোনো যুদ্ধক্ষেত্র তৈরি না করার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, “একটি নতুন রণক্ষেত্র যেন তৈরি হতে না পারে, তার জন্য আমাদের সম্ভাব্য সব কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিতে হবে। তবে বাস্তবতা হলো, ইরান ও উত্তর কোরিয়ার সরবরাহ করা অস্ত্র দিয়ে ইতোমধ্যেই আমাদের ভূমিতে হামলা চালানো হচ্ছে।”
সেপ্টেম্বর ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।