এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কন্নড় তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ যেন কিছুতেই বিতর্ক এড়াতে পারছে না। এর আগে ছবিটির টিজার প্রকাশের পর ‘নারীবিদ্বেষী’ মানসিকতা প্রচারের অভিযোগ উঠেছিল। এবার সিনেমাটির প্রথম গান প্রকাশের পর নতুন করে শুরু হয়েছে সমালোচনা। গানটিতে যশ ও কিয়ারা আদভানির অতি-ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টক্সিক’ সিনেমার প্রথম গান ‘তাবাহি’। গানটিতে এই নতুন জুটির অনস্ক্রিন রসায়ন ও আবেগঘন অভিনয় এক শ্রেণির দর্শককে মুগ্ধ করলেও, অনেকেই এর তীব্র সমালোচনা করছেন। অবশ্য একটি বড় অংশ যশ ও কিয়ারার রসায়নের প্রশংসাও করছেন। তাদের মতে, এই ফ্রেশ জুটিই সিনেমার অন্যতম বড় আকর্ষণ হতে যাচ্ছে।
তবে সমালোচকদের মূল আপত্তি অন্য জায়গায়। তাদের দাবি, একটি অ্যাকশনধর্মী সিনেমার প্রথম গান হিসেবে এত বেশি ঘনিষ্ঠ দৃশ্যের উপস্থাপন অপ্রয়োজনীয় ছিল। ছবিটির অ্যাকশন ঘরানার প্রচার করার চেয়ে গানটিতে এক ধরনের ‘ইরোটিক’ বা শরীরী আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। নেটিজেনদের একাংশের মতে, ছবির নাম ‘টক্সিক’ হওয়ায় নির্মাতারা হয়তো বিতর্কিত ও আপত্তিকর বিষয়গুলোকে স্বাভাবিক হিসেবে দেখানোর চেষ্টা করছেন।
‘তাবাহি’ গানটির সুর ও সংগীত পরিচালনা করার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বিশাল মিশ্র। এর হিন্দি সংস্করণের কথা লিখেছেন রাজ শেখর। হিন্দি ছাড়াও গানটি কন্নড়, তেলেগু, তামিল ও মালয়ালাম—এই চার আঞ্চলিক ভাষাতেও একযোগে মুক্তি পেয়েছে।
সাধারণত গ্যাংস্টার ঘরানার সিনেমাগুলোতে পুরুষ চরিত্রের আধিপত্যই বেশি দেখা যায়। তবে গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমায় নারী চরিত্রগুলোকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, তা সিনেমাটি মুক্তির পরেই স্পষ্ট হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টক্সিক’-এর।
সেপ্টেম্বর ১, ২০২৬
অক্টোবর ৫, ২০২৬
জুলাই ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।