এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাঠের পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি মাঠের বাইরেও মানবিকতায় প্রতিনিয়ত হৃদয় জয় করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার ভেনিজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো এক কিশোর ভক্তের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে প্রশংসায় ভাসছেন পর্তুগিজ এই মহাতারকা।
সম্প্রতি ভেনিজুয়েলায় শক্তিশালী একাধিক ভূমিকম্প আঘাত হানে, যার ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই প্রাকৃতিক দুর্যোগের শিকার লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেস। ভূমিকম্পে একটি পা হারিয়ে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এমন কঠিন ও দুঃসহ পরিস্থিতির মধ্যেও আন্দ্রেসের মনে ছিল একটি ছোট্ট ইচ্ছা। বিশ্বকাপের স্টিকার অ্যালবামের জন্য সে তার প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর একটি অফিসিয়াল স্টিকার সংগ্রহ করতে চেয়েছিল। কিশোর আন্দ্রেসের এই আকাঙ্ক্ষার কথা একসময় রোনালদোর কানে পৌঁছায়। ভক্তের এমন আবদার জানতে পেরে রোনালদো পর্তুগালের জার্সি গায়ে জড়িয়ে একটি ভিডিও বার্তা পাঠান।
ভিডিও বার্তায় রোনালদো বলেন, "হ্যালো আন্দ্রেস, কেমন আছো? তোমাকে একটি বড় আলিঙ্গন পাঠাতে এই ভিডিওটি করছি। আমি জানি তুমি আমার অনেক বড় ভক্ত। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি চাই তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো, আমরা একসঙ্গে খেলা উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম। বন্ধু, সাহস হারিও না।"
সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ সাংবাদিক গ্যাবি আরোচার দেওয়া তথ্য অনুযায়ী, বেশ কয়েকজন সহৃদয় দাতার সহায়তায় আন্দ্রেস ইতোমধ্যে তার বহু প্রতীক্ষিত বিশ্বকাপের স্টিকারটি হাতে পেয়েছে। শুধু তাই নয়, শিগগিরই রোনালদোর স্বাক্ষর করা একটি জার্সিও উপহার হিসেবে পেতে যাচ্ছে এই কিশোর।
উল্লেখ্য, রোনালদোর এই উদ্যোগের আগেই তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ভেনিজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সাহায্য ও ত্রাণসামগ্রী পাঠিয়েছিলেন। এবার নিজের এক খুদে ভক্তের পাশে দাঁড়িয়ে আবারও কোটি ভক্তের মন জয় করে নিলেন সিআরসেভেন।
আগস্ট ১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৮ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৮ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।