এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১১ জনকে বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানোর) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
রোববার (১৪ জুন) ভোর চারটার দিকে দর্শনা-গেঁদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে এই পুশইনের চেষ্টা চালানো হয়।
সীমান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুপ্রবেশ করানোর চেষ্টা করা দলটিতে আটজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। বিজিবির নিয়মিত টহল দল তাৎক্ষণিকভাবে তাদের উপস্থিতি টের পেয়ে সীমান্ত এলাকার শূন্যরেখায় (জিরো লাইন) আটকে দেয়। ফলে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, পুশইনসহ সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক অপতৎপরতা রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অপারেশনাল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।