এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১০ জুন) দুপুরে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে হামলার ঘটনার পর থেকে আজ বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এই বিষয়ে বিস্তারিত জানাতে বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ময়নামতি হাইওয়ে পুলিশের একটি টহল দল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচলে বাধা দিয়ে তা আটক করে। এ সময় ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
হামলাকারীরা এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। ঘটনার জেরে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ | ২৬ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৬ জুলাই, ২০২৬
নাটোর | ২৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।