এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই বিপ্লবের সময় কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও ছয়জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ চার আসামির মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হতে পারে। আজ বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আজ আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন তাঁর যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার পর ট্রাইব্যুনাল রায় ঘোষণার এই সিদ্ধান্ত নেন।
এর আগে গত ৭ জুন প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। ওই দিন শুনানিতে রাষ্ট্রপক্ষ মাহবুবুল আলম হানিফসহ চার আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করে। এ সময় আদালতে প্রসিকিউটর ফারুক আহাম্মদসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
মামলার অভিযুক্ত চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। মাহবুবুল আলম হানিফ ছাড়াও অন্য আসামিরা হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় কুষ্টিয়ায় আন্দোলনকারীদের ওপর হামলা ও ছয়জনকে হত্যার ঘটনায় এই আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলাটি দায়ের করা হয়েছিল।
আগস্ট ৬, ২০২৫
জানু ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।