এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে মগড়া নদীর ব্রিজের পাশে নির্মিত এই স্মৃতিস্তম্ভে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। তবে স্মৃতিস্তম্ভটি স্টিলের তৈরি হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পেছনে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার পর তিন যুবক মূল বেদি থেকে নেমে যাচ্ছে। এ সময় তাদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা ফাহিম রহমান খান পাঠান বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভটি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতি ও আবেগের এক অনন্য প্রতীক। আমি নিজেই এর উদ্বোধন করেছিলাম। বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের নতুন জেলা কমিটি গঠন হতে পারে। সেখানে পদ-পদবি পাওয়ার আশায় নিজেদের সক্রিয়তা ও প্রভাব জানান দিতেই উপজেলার কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।”
তিনি আরও বলেন, এ ধরনের অপকর্মের মাধ্যমে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বর্তমান স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সাথে কথা হয়েছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্মৃতিস্তম্ভটি ধাতব বা স্টিলের কাঠামোর হওয়ায় আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি।
ওসি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।