এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম লেখালেন তিনি। আজ বুধবার (১০ জুন) টানা ৪ হাজার ৩৯৯ দিন ক্ষমতায় থাকার ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেন মোদি। এর মধ্য দিয়ে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ডটি ভেঙে দিয়েছেন।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯৫২ সালের ১৩ মে ভারতের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন জওহরলাল নেহরু। ১৯৬৪ সালের ২৭ মে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি টানা ৪ হাজার ৩৯৮ দিন ক্ষমতায় ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত মেয়াদের দিক থেকে এতদিন পর্যন্ত সেটিই ছিল ভারতের ইতিহাসে দীর্ঘতম সময়। আজ জওহরলাল নেহরুর সেই রেকর্ড পেরিয়ে নতুন ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদি।
২০১৪ সালের ২৬ মে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। এরপর ২০১৯ এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচনে টানা জয়লাভ করে বর্তমানে তৃতীয় মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি।
ঐতিহাসিক এই মাইলফলক স্পর্শ করার পর আজ বিশ্বনেতাদের কাছ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পেয়েছেন নরেন্দ্র মোদি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।