এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের রাজৈর উপজেলায় আলোচিত ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান ও ১২ মামলার আসামি মাজহারুল শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে উপজেলার পশ্চিম রাজৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মাজহারুল শেখ উপজেলার পশ্চিম রাজৈর এলাকার নজরুল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাজহারুল শেখ দীর্ঘদিন ধরে এলাকায় ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা, ভাঙচুর ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে। এছাড়া তিনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। গত ৩১ মে রাজৈর থানায় দায়ের করা একটি মামলার প্রধান এজাহারভুক্ত আসামি তিনি। গ্রেপ্তারের পর আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, "মাজহারুল শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"
সেপ্টেম্বর ৮, ২০২৬
মার্চ ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।