এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যাকাণ্ড এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী এ ঘোষণা দেন।
তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রামিসা হত্যাকাণ্ডের তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন ও চার্জশিট জমা দেব।”
বিচারিক প্রক্রিয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী আরও বলেন, “তদন্ত শেষে বিচারের বাকি দায়িত্ব আইন বিভাগের। আমরা আশা করছি, বিচার বিভাগ দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।”
এ সময় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “দীর্ঘদিন ধরে আইনের চোখে ধুলো দিয়ে পলাতক থাকা অনেক পেশাদার অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”
উল্লেখ্য, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত চার্জশিট দাখিল ও বিচার নিশ্চিত করার সরকারি এই ঘোষণাকে সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছে।
ডিসেম্বর ২০, ২০২৫
মে ১৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২০ আগস্ট, ২০২৬
শিক্ষা | ২০ আগস্ট, ২০২৬
জাতীয় | ২০ আগস্ট, ২০২৬
বলিউড | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।