এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন এক তেল ব্যবসায়ীকে। রোববার সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন ভ্র্যাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।
আদালত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের মঠবাজারে ঝালকাঠীর জুয়েল হাওলাদার নামে এক ব্যক্তি গাড়ী নিয়ে অবৈধভাবে তেল বিক্রি করতে আসেন। তার তেল বিক্রির কথা ছিল ঝালকাঠী সদরে।
এসংবাদ পুলিশ জানতে পেরে থানার এসআই সেলিম মিয়া ঘটনাস্থলে গিয়ে তেলের গাড়ী জব্দসহ ঝালকাঠী জেলার সদর উপজেলার ইফাতনগর গ্রামের ইয়াসিন হাওলাদারের ছেলে মো.জুয়েল হাওলাদারকে রোববার বিকেলে আটক করে পুলিশ।
রোববার সন্ধ্যায় তাকে তেলের গাড়ীসহ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র আদালতে উপস্থিত করা হলে আদালতের বিচারক জুয়েল হাওলাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সহকারী অশোক মিস্ত্রী ও থানার এসআই সেলিম মিয়াসহ প্রমুখ।
মে ২৭, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।