এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্লাটফর্ম “সদরপুর সাংবাদিক মহল”-এর উদ্যোগে আনন্দ ভ্রমণ ২০২৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ আনন্দ ভ্রমণের আনুষ্ঠানিক সূচনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হোসেন ফরিদী। মোনাজাতে নিরাপদ সফর, বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণ কামনা করা হয়।
সদরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বাসযোগে সাংবাদিকরা সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিন দিনব্যাপী এ ভ্রমণ শেষে আগামী শনিবার রাতে তারা সদরপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে রবিবার সকালে নিজ নিজ ঠিকানায় ফিরে আসবেন।
আয়োজক কমিটির উদ্যোক্তা সদস্য ও দৈনিক সমকাল প্রতিনিধি সাব্বির হাসান জানান, “সদরপুর সাংবাদিক মহল” ব্যানারে প্রতিবছর শুধুমাত্র সাংবাদিকদের জন্য এ ধরনের আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং দেশকে নতুনভাবে জানার আগ্রহ থেকেই এ আয়োজন করা হয়ে থাকে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।