এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের স্বার্থে এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
চিফ হুইপ সাংবাদিকদের দায়িত্বশীলতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "গণতন্ত্রের যে চারাগাছটি আমরা রোপণ করেছি, সেটিকে সযত্নে বড় করার দায়িত্ব আপনাদেরও। আপনাদের পাঁচ হাজার সাংবাদিকের কলম ও গঠনমূলক চিন্তা একটি দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে।"
বর্তমান সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করলেও সরকার দ্রুততম সময়ে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো জনহিতকর পদক্ষেপ বাস্তবায়ন করেছে। পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত শাসনামলে সাতটি বাজেটের সমপরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছেন। প্রধানমন্ত্রী ও সরকারের কাজের যৌক্তিক সমালোচনা করার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "আমি বা সরকার যদি কোনো ভুল করি, তবে আপনারা অবশ্যই তা ধরিয়ে দেবেন। আমরা চাই জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করে একটি রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতে।"
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাংবাদিকদের জীবনমান উন্নয়নের ওপর জোর দেন। তিনি দ্রুত 'দশম ওয়েজ বোর্ড' গঠনের দাবি জানিয়ে বলেন, "গণমাধ্যমকে শিল্প ঘোষণা করা হলেও সাংবাদিকরা এখনো পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা পাচ্ছেন না। সাংবাদিকরা অর্থকষ্টে থাকলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তাই তাদের জন্য সরকারি কর্মকর্তাদের মতো উন্নত বেতন কাঠামো নিশ্চিত করা প্রয়োজন।"
হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু তার বক্তব্যে বলেন, "সাংবাদিকতা না থাকলে সমাজ ও রাষ্ট্র স্বৈরাচারী হয়ে উঠত। সাংবাদিকরা সমাজের দর্পণ এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করেন। তাদের কারণেই জনপ্রতিনিধিরা নিজেদের ভুল সংশোধন করার সুযোগ পান।"
সভায় আরও বক্তব্য রাখেন হুইপ জি কে গউছ এবং হুইপ আখতারুজ্জামান মিয়া। বক্তারা জুলাই সনদের আলোকে সংসদীয় কমিটি ও কমিশনের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সংসদীয় রীতিনীতি শিখতে বর্তমান সংসদের ২২০ জন নতুন সদস্যকে আরও কিছুদিন সময় দেওয়ার জন্য তারা গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ১১ জুন, ২০২৬
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুন, ২০২৬
ফরিদপুর | ১১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।