এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সজিব (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দাঁড়পাড়া গ্রামে এই রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত সজিব ওই গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। নিহতের স্ত্রী ও স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়; পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করে রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
স্থানীয়, গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সজিব ও তার চাচাতো ভাই আশিব পাশাপাশি বাড়িতে বসবাস করেন। বসতবাড়ির জমিজমা ভাগাভাগি নিয়ে গত ১২-১৩ দিন আগে দুজনের মধ্যে বিরোধ, চরম বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। মারামারির এক পর্যায়ে সজিবের একটি কানের অংশ ছিঁড়ে যায় এবং তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সজিব নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছিলেন।
স্থানীয়রা জানান, মৃত হবি শেখের ছেলে আশিব এলাকার একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে থেকে সে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। একসময় সজিবও তার কাছ থেকে মাদক কিনে সেবন করতেন। কিন্তু জমি নিয়ে বিরোধের জেরে সজিব ক্ষিপ্ত হয়ে আশিবের মাদক ব্যবসাসহ নানা গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দেন।
জানা যায়, সম্প্রতি সজিব তার বাড়ির গেটের সামনে একটি নতুন বৈদ্যুতিক বাল্ব লাগান। বাড়ির সামনে আলো থাকার কারণে আশিবের মাদক ব্যবসায় মারাত্মক ব্যাঘাত ঘটছিল, যা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব আরও চরমে পৌঁছায়। এই পরিস্থিতির মধ্যেই সজিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে, পুলিশের ভূমিকা নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, সজিবকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখে ভোর ৬টার দিকে নিকটস্থ থানায় খবর দেওয়া হয়। কিন্তু সকাল ৮টা ৫৩ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ৮টা ৫৫ মিনিটে মরদেহটি উদ্ধার করে নিচে নামায়।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ১১ জুন, ২০২৬
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুন, ২০২৬
ফরিদপুর | ১১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।