এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় রিলি বেগম নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রিলি বেগম রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় এলাকাবাসী। তারা তাৎক্ষণিকভাবে গোল্ডেন লাইন পরিবহনের বেশ কয়েকটি বাস আটকে রেখে বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের হস্তক্ষেপে আটকে পড়া বাসগুলো ছেড়ে দেওয়া হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। সড়কে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সেপ্টেম্বর ১০, ২০২৫
এপ্রিল ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।