এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়ায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ১৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৪০০ টাকা।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ এপ্রিল রাত ১১টা ২৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে এই সফল অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— বরিশালের কোতোয়ালি থানাধীন বামনীকাঠী (৬নং ওয়ার্ড) এলাকার মোঃ ইউনুস হাওলাদারের ছেলে মোঃ রুবেল হাওলাদার (৩২) এবং আশুলিয়ার কাঠগড়া সিকদারপাড়া এলাকার মোঃ বাবুল সিকদারের ছেলে মোঃ হিমেল সিকদার রাজা (২৫)। জানা গেছে, গ্রেফতারকৃত রুবেল দীর্ঘদিন ধরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ গ্রীন সিটি এলাকায় নজরুলের বাড়িতে ভাড়া থেকে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল।
এ বিষয়ে ডিবি পুলিশ সূত্রে জানানো হয়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জুন ২৪, ২০২৬
ফেব্রু ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।