এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে দুটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার এক বিবৃতিতে জাহাজ দুটি জব্দ করে ইরানের উপকূলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এই আন্তর্জাতিক জলপথে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করাকে ইরান একটি ‘লাল রেখা’ বা চরম সীমা হিসেবে বিবেচনা করে। তারা স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেছে, ওই অঞ্চলে যেকোনো ধরনের অস্থিতিশীলতা বা নিরাপত্তা হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বিভিন্ন সূত্রে জানা যায়, একটি জাহাজ ইরানের উপকূলের কাছে গুলির শিকার হয় এবং অন্য একটি জাহাজ ওমান উপকূলের কাছে হামলার মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে ঠিক কী কারণে এবং কোন পরিস্থিতিতে জাহাজ দুটি জব্দ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে এই ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই গুরুত্বপূর্ণ জলপথে যেকোনো ধরনের অস্থিতিশীলতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।