এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের এক ধাক্কা হয়ে এল অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ার খবর। নেশাজাতীয় দ্রব্য বা ‘রিক্রিয়েশনাল ড্রাগ’ গ্রহণের অভিযোগে বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া তদন্তের মুখে রয়েছেন এই বাঁহাতি স্পিন অলরাউন্ডার।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘ভাইটালিটি ব্লাস্টে’ কাউন্টি ক্লাব সারের হয়ে খেলার চুক্তিটি বাতিল হয়ে গেছে নেওয়াজের। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়, গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নেওয়াজের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি পিসিবিকে অবহিত করে। পিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, আইসিসির কাছ থেকে তথ্য পাওয়ার পর তাঁরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছেন এবং দ্রুতই এ বিষয়ে আইসিসিকে আনুষ্ঠানিক আপডেট দেওয়া হবে।
৩২ বছর বয়সী মোহাম্মদ নেওয়াজ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সাতটি ম্যাচই খেলেছিলেন। সুপার এইট থেকে বিদায় নেওয়া দলটির হয়ে বল হাতে তিনি ৭টি উইকেট শিকার করেন। বিশ্বকাপের পরই সারের সঙ্গে পুরো মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি এবং পিসিবি থেকে অনাপত্তিপত্রও (এনওসি) সংগ্রহ করেছিলেন। চলতি সপ্তাহে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা থাকলেও মাদক-কাণ্ডের খবর প্রকাশ্যে আসায় সারে চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নেয়। তবে এ বিষয়ে ক্লাবটি এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের হয়ে খেলছেন নেওয়াজ। গত মঙ্গলবার রাতেও রাওয়ালপিন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। পাকিস্তানের হয়ে ৯৮টি টি-টোয়েন্টি খেলা এই অভিজ্ঞ ক্রিকেটারের ক্যারিয়ার এখন বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছে। আইসিসি অবশ্য তদন্তাধীন বিষয় হওয়ায় এখনই কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
জুলাই ১৫, ২০২৬
জুলাই ১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।