এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উর্দুভাষী বাংলাদেশি নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের বিষয়ে সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই লক্ষ্যে প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনা করে দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আব্দুল বাতেনের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীনে পল্লবী থানার বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী নাগরিকদের জন্য কোনো তাৎক্ষণিক পুনর্বাসন পরিকল্পনা নেই। তবে বিস্তারিত সমীক্ষা সম্পন্ন করার পর তাদের স্থায়ীভাবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা যেতে পারে।
ক্যাম্পগুলোর বিদ্যুৎ বিল সংক্রান্ত জটিলতা নিয়ে প্রধানমন্ত্রী জানান, উর্দুভাষী নাগরিকদের ক্যাম্পগুলোতে ২০১৬ সালের পূর্ব পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল ৪০ কোটি ২৭ লক্ষ ৭৮ হাজার ১৫৩ টাকা। গত বছরের ২৬ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাজেট থেকে এই বকেয়া বিল পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বর্তমানে পরিশোধের প্রক্রিয়ায় রয়েছে।
সরকারের এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে ক্যাম্পে মানবেতর জীবনযাপন করা উর্দুভাষী নাগরিকদের আবাসন সংকটের স্থায়ী সমাধানের পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।