এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘সময়মতো টিকা দিন, হাম ও রুবেলা রোগ প্রতিরোধ করুন’—এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজমিন আলম তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. এখিং মারমা। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মেহেদী জামান, উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল উদ্দিন আহমেদ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা এবং ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা।
সভায় উন্মুক্ত আলোচনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এখিং মারমা বলেন, “হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ। বিশেষ করে গর্ভবতী মায়েরা গর্ভাবস্থার প্রথম তিন মাসে রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে গর্ভস্থ শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মানোর ঝুঁকি থাকে। এমনকি গর্ভপাত বা শিশুর মৃত্যুও হতে পারে। এই ঝুঁকি এড়ানোর সর্বোৎকৃষ্ট উপায় হলো সঠিক সময়ে শিশুকে হাম-রুবেলার টিকা দিয়ে সুরক্ষিত করা।”
তিনি আরও জানান, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে যারা নিয়মিত টিকা থেকে বাদ পড়েছে, তাদের খুঁজে বের করে এই ক্যাম্পেইনের আওতায় ১ ডোজ এমআর টিকা নিশ্চিত করা হবে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।
সভায় জানানো হয়, সাধারণ টিকাদান কেন্দ্রের পাশাপাশি নার্সারি, কিন্ডারগার্টেন, এতিমখানা ও শিশুশ্রমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি উপজেলা হাসপাতাল ও স্থায়ী-অস্থায়ী কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা নিয়োজিত থাকবেন। টিকা পরবর্তী যেকোনো সমস্যা মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা রাখা হয়েছে বলেও সভায় জানানো হয়।
নভেম্বর ৮, ২০২৪
মার্চ ১৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।