এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক নারীকে কেন্দ্র করে অভিযোগিত ধর্ষণের ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে চরম চাঞ্চল্য, উত্তেজনা ও তীব্র আলোচনার ঢেউ।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের এক গৃহবধূ (২০) নিজ বসতঘরের শয়নকক্ষে অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের মোঃ ইলিয়াছ ফকিরের ছেলে মোঃ মিরাজ ফকির (২২) ঘরে প্রবেশ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অনৈতিক কাজ করেন বলে অভিযোগ ওঠে।
ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত মিরাজ ফকিরকে আটক করেন। পরে বিষয়টি আলফাডাঙ্গা থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম ও আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তারা চান সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন হোক এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।
আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, আইন সবার জন্য সমান। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইকবাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ভিকটিম ও অভিযুক্ত যুবকের মধ্যে পূর্ব পরিচয় ও সম্পর্ক ছিল। স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে এবং পরে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ উভয়কে থানায় নিয়ে আসে এবং এ ঘটনায় নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে।
সচেতন মহলও মনে করেন, এ ধরনের ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তই পারে এলাকায় স্বাভাবিকতা ফিরিয়ে আনতে এবং জনআস্থা পুনরুদ্ধার করতে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।