এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী অর্থ বছরের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক চাপ ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও একটি কার্যকর ও দক্ষ বাজেট প্রণয়নের লক্ষ্যে কাজ করছে সরকার।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা বাজেট নিয়ে ‘গণসাক্ষরতা অভিযান’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিচ্ছিন্ন প্রকল্পের বদলে এখন একটি সমন্বিত ‘ইকোসিস্টেম’ বা উন্নয়ন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে প্রায় ১ হাজার ৩০০টি চলমান প্রকল্প রয়েছে, যা পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বারবার প্রকল্প সংশোধন ও বিভিন্ন স্তরের জটিলতার কারণে এই রিভিউ প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ।
শিক্ষাকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, "আমাদের লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জন করা। আর এই লক্ষ্যপূরণে দক্ষ জনশক্তি ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলার বিকল্প নেই। এ জন্যই শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো অপরিহার্য।"
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষকদের জন্য কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা হবে এবং প্রশিক্ষণের ফলাফল বা পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পদোন্নতির ব্যবস্থা রাখা হবে। এছাড়া আধুনিক প্রযুক্তি সংযোজন, অবকাঠামো উন্নয়ন এবং মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
প্রকল্প বাস্তবায়নে অদক্ষতার কথা স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে বরাদ্দ থাকলেও তা সঠিকভাবে ব্যয় করা সম্ভব হয় না, যা আমাদের ব্যবস্থাপনাগত দুর্বলতা। এই সংকট কাটাতে এক বছর ও পাঁচ বছর মেয়াদি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। সঠিক তথ্য ও রিয়েল-টাইম ডেটার অভাব মেটাতেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ প্রসঙ্গে তিনি বলেন, এলডিসি উত্তরণের সময় বৃদ্ধির আবেদনের পাশাপাশি অভ্যন্তরীণ প্রস্তুতিও জোরদার করা হচ্ছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষাকে মজবুত ভিত্তি হিসেবে গড়ে তুলে দক্ষ জনশক্তি তৈরি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
জুলাই ২, ২০২৬
জানু ১২, ২০২৬
ফেব্রু ২১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।