এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে এখন থেকে নির্ধারিত কার্ডের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আশ্বস্ত করেছেন যে, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর জেলাসহ ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় এই সভার আয়োজন করা হয়।
আরিফুল হক চৌধুরী বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য কার্ডের মাধ্যমে তেল সরবরাহের ব্যবস্থা করায় সাধারণ যানবাহনের চালকদের সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির সৃষ্টি হবে না। তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখেই দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।
শ্রমিকদের অধিকার প্রসঙ্গে মন্ত্রী জানান, আসন্ন ঈদে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস সময়মতো এবং সন্তোষজনকভাবে পরিশোধের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক নূরুল কবির ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফেব্রু ১৯, ২০২৬
মার্চ ২৬, ২০২৬
ফেব্রু ২৩, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।