এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের ভোজ্য তেলের চাহিদা মেটাতে স্থানীয়ভাবে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের ডাসার উপজেলায় এক বিশেষ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বালিগ্রাম এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
২০২৫-২৬ অর্থবছরের ‘তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের’ আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. রহিমা খাতুন। কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুলতানুল সুজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ হাসান ইমাম এবং কৃষিবিদ মো. সাহাবুদ্দিন হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশে ভোজ্য তেলের চাহিদার একটি বড় অংশ আমদানির ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা কমিয়ে স্থানীয়ভাবে উৎপাদন বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের কোনো বিকল্প নেই। কৃষকরা যদি সঠিক পদ্ধতিতে সরিষা ও অন্যান্য তেলজাতীয় ফসল চাষ করেন, তবে তারা অধিক লাভবান হবেন এবং দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি পরামর্শ প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মাঠ দিবসে স্থানীয় কৃষকদের সরিষাসহ বিভিন্ন তেলজাতীয় ফসলের উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। কৃষি কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি আধুনিক চাষাবাদের কৌশল শিখতে পেরে উপস্থিত কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান দেন কৃষি কর্মকর্তারা এবং অধিক ফলন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।