এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে করিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, বিশেষ অতিথি ছিলেন পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা অভিভাবকদের নির্ধারিত সময়ে সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানান।
জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২০৭৯১ জন শিশুদের টিকা প্রদান করা হবে। জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে ১১ দিন এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জুলাই ২৪, ২০২৬
এপ্রিল ২১, ২০২৪
জুলাই ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।