এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ঢালাওভাবে শ্রমিক ছাঁটাই এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের আশুলিয়া আরএস টাওয়ারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে ছাঁটাইকৃত শ্রমিকদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল এবং সব ধরনের শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পবিত্র ঈদুল ফিতরের পর থেকে সাভার ও আশুলিয়া এলাকায় প্রায় ৫ হাজার শ্রমিককে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ছাঁটাই করা হয়েছে। এসব শ্রমিকের ওপর নির্ভরশীল আরও অন্তত ২৫ হাজার মানুষ এখন মানবেতর জীবন যাপন করছেন।
বক্তব্যকালে ফরিদুল ইসলাম বলেন, "শ্রমিকদের ওপর এই ঢালাও ছাঁটাই ও নির্যাতন কেবল শ্রমিকের জন্য কষ্টদায়ক নয়, বরং এটি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্যও বড় হুমকি। বিশেষ করে শ্রমিকরা যখন বকেয়া বেতন বা মাতৃত্বকালীন ছুটির মতো ন্যায্য দাবি তোলেন, তখনই মালিকপক্ষ কৌশলে তাদের চাকরিচ্যুত করছে।"
তিনি আরও বলেন, "এই ৫ হাজার শ্রমিকের কর্মসংস্থানের নিশ্চয়তা রাষ্ট্র ও মালিকপক্ষকে দিতে হবে। অনতিবিলম্বে যদি ছাঁটাইকৃত শ্রমিকদের বিষয়ে সঠিক ও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা না হয়, তবে সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।"
মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আশিক শেখ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক, শ্রমিক নেতা খোরশেদ আলমসহ বিভিন্ন কারখানার ভুক্তভোগী শ্রমিকরা।
সমাবেশ থেকে শ্রমিক নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, শিল্প ও শ্রমিকের স্বার্থে অবিলম্বে এই দমনমূলক আচরণ বন্ধ করে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
নভেম্বর ১১, ২০২৫
ফেব্রু ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
যুক্তরাষ্ট্র | ২৭ আগস্ট, ২০২৬
রংপুর | ২৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৭ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।