​আলীকদমে মোবাইল কোর্টের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা

আবু জুয়েল নূর খান, আলিকদম প্রতিনিধি, বান্দরবানঃ
৯ এপ্রিল, ২০২৬ ৫:৪৩ পিএম
শেয়ার করুন:
​আলীকদমে মোবাইল কোর্টের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা

বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে আলীকদম সদর ইউনিয়নের আলীকদম বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। দুপুর ১২:৩০ থেকে দুপুর ২:১০ পর্যন্ত পরিচালিত এই অভিযানে আলীকদম সেনাজোনের একটি টহলদল এবং আলীকদম থানা পুলিশের এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা মোতাবেক নিম্নোক্ত ব্যবসায়ীদের জরিমানা করা হয়:

​নিউ মাতামুহুরী ফার্মেসি: প্রতিষ্ঠানের মালিক ইমন ধরকে ২,০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​সোনামনি মেডিকো: প্রতিষ্ঠানের মালিক বর্ষন ধরকে ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মোট ২ জন ব্যবসায়ীকে ২,৫০০ টাকা জরিমানা করার।

পাশাপাশি স্থায়ী ফার্মেসি এবং পল্লী চিকিৎসক ও ডিপ্লোমা ধারী চিকিৎসকদের তাদের বায়োডাটা পেরানোর জন্য নির্দেশনা প্রদান করেন।এবং বাজারের আরও টম টম ও মিনি টমটমের অপপ্ত বয়সের চালকদের সতর্ক করেন এবং আইন মেনে চলতে সতর্ক করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের নিয়মিত বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।